প্রিন্ট এর তারিখ : ৩১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬
ফতুল্লা ৮ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে হাজীগঞ্জে বৃক্ষরোপন কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক ||
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাজীগন্জে বৃক্ষরোপন কর্মসূচি পালন ফতুল্লা ৮ নং ওয়াড যুবদলের নেতৃবৃন্দ।৩০ অক্টোবর শুক্রবার বিকেল ৫ টায় পাঠানতুলী মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতন বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি নাজিম পারভেজ অন্তু, সাবেক যুগ্ম সম্পাদক মাইনুল হাসান রবিন, ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন, ওয়ার্ড যুবদলের সভাপতি পারভেজ মিয়া, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান আরিফ, ফারুক সুজন, সুমনসহ স্থানীয় বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।কর্মসুচি শেষে যুবদলনেতা রফিকুল ইসলাম ভূঁইয়া প্রধানমন্ত্রী তারেক রহমান ও কেন্দ্রীয় যুবদলের নির্দেশনানুযায়ী সকলকে কাজ করতে যুবদল নেতাকর্মীদের প্রতি আহবান জানান।অন্যদিকে ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি পারভেজ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চায় ক্ষুধা ও দরিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে। তার এই স্বপ্ন বাস্তবায়নে অতন্ত্র প্রহরীর মতো কাজ করবে যুবদল।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ