প্রিন্ট এর তারিখ : ০১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ জেলা বারে দোয়া মাহফিল
||
আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ জেলা বারে দোয়া মাহফিলবাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রোববার (১ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। এ সময় মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ আইনজীবী সমিতির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে সংগঠনের নেতাকর্মী ও আইনজীবীরা অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ