প্রিন্ট এর তারিখ : ০১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
বন্দরে ২৯ মামলার আসামি মামুনসহ গ্রেপ্তার ৩, উদ্ধার দেশীয় অস্ত্র
||
বন্দরে ২৯ মামলার আসামি মামুনসহ গ্রেপ্তার ৩, উদ্ধার দেশীয় অস্ত্রনারায়ণগঞ্জের বন্দরে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. মামুন (৪৬) নামে একজনের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অপরাধে মোট ২৯টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ৩টা ৫০ মিনিটে বন্দর থানার সোনাচরাবাগ এলাকায় সাবেক কমিশনার শামসুজ্জোহার বাড়ির সামনে রফিকুল ইসলামের বালুর মাঠে এ অভিযান চালানো হয়।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে অভিযানে থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান, উপপরিদর্শক (এসআই) আব্দুল আলিম, মামুন ইসলাম ও ইয়াসিন আরাফাতসহ পুলিশের একটি দল অংশ নেয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বন্দর থানার সোনাচড়া এলাকার মৃত আকবর ডাকাতের ছেলে মো. মামুন (৪৬), সোনাচরাবাগ এলাকার মৃত ওসমানের ছেলে মো. মুক্তার হোসেন (৫০) এবং একই এলাকার জয়নালের ছেলে রিয়াদ (২২)।পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন।অভিযানে তাঁদের কাছ থেকে তিনটি ছোরা, তিনটি চাপাতি, একটি রামদা, কাঠের বাটযুক্ত দুটি ছেনি এবং এসএস পাইপের একটি নিউ চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। এ ছাড়া ডাকাতির কাজে ব্যবহারের অভিযোগে একটি টেকনো স্পার্ক ৪০ মুঠোফোন এবং নগদ ৫ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়েছে।জব্দ করা টাকার মধ্যে ২০০ টাকার একটি, ১০০ টাকার ৪০টি, ৫০ টাকার ১১টি, ২০ টাকার ১৫টি এবং ১০ টাকার ১০টি নোট রয়েছে।এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বন্দর থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, মামুনের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলাসহ মোট ২৯টি মামলা বিচারাধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ