প্রিন্ট এর তারিখ : ০৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
শ্রমিকদের সঙ্গে কথা বলতে ফতুল্লার বিভিন্ন কারখানায় সাখাওয়াত
||
শ্রমিকদের মনোভাব জানতে ফতুল্লার কারখানা পরিদর্শনে সাখাওয়াতনারায়ণগঞ্জে চলমান পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যে শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলতে ফতুল্লার বিভিন্ন এলাকায় গেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।এর অংশ হিসেবে তিনি ফতুল্লা স্টেডিয়াম এলাকার রোজ গার্ডেন ও ইউরোটেক্স গার্মেন্টস পরিদর্শন করেন। সেখানে শ্রমিকদের সঙ্গে কথা বলে তাঁদের মনোভাব ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করেন।শ্রমিকদের বক্তব্য শুনে তাঁদের কর্মস্থলে ফিরে কাজে মনোযোগী করতে এবং চলমান পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ