প্রিন্ট এর তারিখ : ০৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬
তেল-গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন
||
তেল-গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধনতেল, বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখা।মানববন্ধন থেকে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত এসব পণ্যের দাম স্থিতিশীল করার আহ্বান জানানো হয়।সংগঠনটির নেতারা বলেন, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রায় পড়ে। বিশেষ করে দিনমজুর ও স্বল্প আয়ের মানুষকে বাড়তি ব্যয়ের চাপ সামলাতে হিমশিম খেতে হয়। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।তাঁরা সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে তেল, বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল করার দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ