প্রিন্ট এর তারিখ : ০৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জে সেন্ট পলস চার্চের ৭৫ বছর পূর্তি, পরিদর্শনে ভ্যাটিকানের রাষ্ট্রদূত
||
নারায়ণগঞ্জে সেন্ট পলস চার্চের ৭৫ বছর পূর্তি, পরিদর্শনে ভ্যাটিকানের রাষ্ট্রদূতনারায়ণগঞ্জ নগরীর বিবি রোডে অবস্থিত সেন্ট পলস চার্চের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্লাটিনাম জুবিলী উদযাপনে যোগ দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন র্যান্ডাল।শুক্রবার (৬ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে তিনি চার্চটিতে পৌঁছান। সেখানে তাঁকে ঘিরে ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ধর্মীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত বিকেল ৩টা পর্যন্ত চার্চে অবস্থান করবেন বলে জানা গেছে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকার আর্চবিশপ বেজয় এন ডি'ক্রুজ এবং ফাদার জর্জ কামাল রোজারিও।দীর্ঘ ৭৫ বছরের ধর্মীয় ঐতিহ্য ও কার্যক্রমের ধারাবাহিকতায় সেন্ট পলস চার্চের এই প্লাটিনাম জুবিলী উদযাপনকে ঘিরে স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূতের উপস্থিতি আয়োজনটিকে বিশেষ গুরুত্ব দিয়েছে।শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে চার্চটির ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ