প্রিন্ট এর তারিখ : ০৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬
তারাবোয় মেয়র প্রার্থী আল আমিনের পক্ষে জামায়াতের গণসংযোগ শুরু
||
তারাবোয় মেয়র প্রার্থী আল আমিনের পক্ষে জামায়াতের গণসংযোগ শুরুদখল, চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসসহ নানা অপরাধ মোকাবিলায় সৎ ও যোগ্য প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান।শুক্রবার সকালে রূপগঞ্জের তারাবো পৌরসভার রূপসী এলাকায় জামায়াত-সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পক্ষে গণসংযোগ শুরুর আগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।পথসভায় হাফিজুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে তারাবো পৌরসভায় নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় নাগরিকেরা বিভিন্ন ধরনের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। পৌর এলাকার উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নিতে একটি সুষ্ঠু নির্বাচন জরুরি। জামায়াতে ইসলামীর সমর্থিত মেয়র প্রার্থী খন্দকার মো. আল আমিন নির্বাচিত হলে তারাবোকে আধুনিক ও উন্নত পৌরসভা হিসেবে গড়ে তোলার চেষ্টা করবেন বলে মন্তব্য করেন তিনি।৫ আগস্ট-পরবর্তী পরিস্থিতি তুলে ধরে জামায়াতের এই নেতা বলেন, ওই সময় জনগণের প্রত্যাশা ছিল আগের ফ্যাসিবাদী কর্মকাণ্ডের অবসান ঘটবে। কিন্তু দখল, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসের মতো কর্মকাণ্ড আগের মতোই অব্যাহত রয়েছে। কোনো কোনো এলাকায় এসব অপরাধ আরও বেড়েছে বলেও তিনি দাবি করেন।তিনি আরও বলেন, জামায়াতের প্রার্থী নির্বাচিত হলে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এ জন্য আসন্ন পৌর নির্বাচনে সৎ, যোগ্য, আদর্শবান ও চরিত্রবান প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।তারাবো পৌর জামায়াতের আমির ও রূপগঞ্জ উপজেলা কর্মপরিষদ সদস্য ডা. নাজমুল হকের সভাপতিত্বে পথসভায় আরও উপস্থিত ছিলেন জামায়াত-সমর্থিত মেয়র প্রার্থী আল আমিন, পৌর সেক্রেটারি রাফিউল হক নওফেল, আবদুল কাদের, মোবারক হোসাইন, ইসহাক কাজীসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও নেতাকর্মীরা।পথসভা শেষে মেয়র প্রার্থী আল আমিনের পরিচিতিমূলক লিফলেট বিতরণ করেন মুহাম্মদ হাফিজুর রহমান।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ