প্রিন্ট এর তারিখ : ১৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
ত্যাগী ও পরীক্ষিত ছাত্রদল নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুনের
নিজস্ব প্রতিবেদক ||
ত্যাগী ও পরীক্ষিত ছাত্রদল নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি আব্দুল্লাহ আল মামুনেরনারায়ণগঞ্জ-৫ আসনে ২০১৮ ও ২০২৪ সালের রাজনৈতিক আন্দোলনে রাজপথে সক্রিয় থাকা ত্যাগী ও পরীক্ষিত ছাত্রদল নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন বন্দর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি প্রার্থী মোঃ আব্দুল্লাহ আল মামুন।এক বিবৃতিতে তিনি বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের অনেকেই বর্তমানে অবহেলিত। অন্যদিকে, দলের কিছু সিনিয়র নেতার বিরুদ্ধে নব্য বিএনপি ও সুবিধাভোগীদের বেশি প্রাধান্য দেওয়ার অভিযোগও তোলেন তিনি।আব্দুল্লাহ আল মামুন বলেন, ২০১৮ ও ২০২৪ সালের কঠিন রাজনৈতিক সময়ে যারা ছাত্রদলের নেতৃত্ব দিয়েছেন এবং মামলা-হামলা, নির্যাতন ও নানা প্রতিকূলতা উপেক্ষা করে রাজপথে দলের জন্য কাজ করেছেন, তাদের অধিকাংশই আজ যথাযথ মূল্যায়ন থেকে বঞ্চিত।তিনি আরও অভিযোগ করেন, চাকরি, ব্যবসা, ঠিকাদারি, হাট-বাজার ও ঘাটসহ বিভিন্ন সুযোগ-সুবিধার ক্ষেত্রে ত্যাগী নেতাকর্মীদের পরিবর্তে সিনিয়র নেতাদের আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের প্রাধান্য দেওয়া হচ্ছে। এ ধরনের প্রবণতা দলের সাংগঠনিক ভবিষ্যতের জন্য ইতিবাচক নয় বলেও মন্তব্য করেন তিনি।বিবৃতিতে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ২০১৮ ও ২০২৪ সালের রাজনৈতিক আন্দোলনে রাজপথে সক্রিয় থাকা পরীক্ষিত ছাত্রদল নেতাকর্মীদের তালিকা তৈরি করে তাদের খোঁজখবর নিতে হবে। পাশাপাশি যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে চাকরি, ব্যবসা, সামাজিক ও সাংগঠনিক বিভিন্ন ক্ষেত্রে তাদের সম্পৃক্ত করার উদ্যোগ নিতে হবে।তিনি বলেন, সুসময়ে সুবিধা নেওয়া মানুষের অভাব হয় না; কিন্তু দুঃসময়ে দলের জন্য রাজপথে থাকা কর্মীরাই দলের প্রকৃত শক্তি। পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন ও সাংগঠনিকভাবে শক্তিশালী করা হলে নারায়ণগঞ্জ শহরে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে বলে তিনি বিশ্বাস করেন।আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, “আমরা কারও করুণা চাই না, চাই আমাদের ত্যাগের যথাযথ স্বীকৃতি ও ন্যায্য মূল্যায়ন।”তিনি আত্মীয়করণ ও সুবিধাবাদ পরিহার করে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যোগ্যতা অনুযায়ী দায়িত্ব দেওয়ার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ