প্রিন্ট এর তারিখ : ১৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
এমপি আল আমিনের পক্ষ থেকে মতিউর রহমান ও সিয়ামের তত্ত্বাবধানে ফতুল্লার কওমি মাদ্রাসায় ক্রীড়া সামগ্রী বিতরণ
||
এমপি আবদুল্লাহ আল আমিনের পক্ষ থেকে ফতুল্লার মাদ্রাসায় ক্রীড়া সামগ্রী বিতরণপড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি কওমি মাদ্রাসায় ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিনের পক্ষ থেকে ফতুল্লা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফয়জিয়া মোহাম্মাদিয়া দারুস সালাম কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফতুল্লা থানার সদস্যসচিব মো. মতিউর রহমান এবং জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরদিন আহমেদ সিয়ামের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়।এ সময় শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের পড়াশোনায় সীমাবদ্ধ না থেকে খেলাধুলার প্রতিও মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়। মো. মতিউর রহমান বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা বজায় রাখার পাশাপাশি মানসিক বিকাশ, মেধা ও মননশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কারণে পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা করা প্রয়োজন।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে সহযোগিতা করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ