প্রিন্ট এর তারিখ : ১৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
উৎসব-বন্ধন পরিবহনে শিক্ষার্থীদের ৩০ টাকা ‘হাফ ভাড়া’ কার্যকরের দাবি: কোনো আপস মানা হবে না বলে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি
||
উৎসব-বন্ধন পরিবহনে শিক্ষার্থীদের ৩০ টাকা ‘হাফ ভাড়া’ কার্যকরের দাবি: কোনো আপস মানা হবে না বলে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারিঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী উৎসব-বন্ধন পরিবহনের বাসভাড়া একতরফাভাবে ৬০ টাকা নির্ধারণের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের জন্য ৩০ টাকা 'হাফ ভাড়া' কার্যকরের দাবিতে অনড় অবস্থান ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। এ বিষয়ে বাস মালিকদের সঙ্গে আর কোনো শর্ত বা আপস মানা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ছাত্র ফেডারেশন। আজ ১৬ নভেম্বর (সোমবার) ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দ জানান, বাস মালিকরা প্রশাসন ও নাগরিক-ছাত্র অংশীজনদের উপস্থিতিতে হওয়া পূর্বের সমঝোতা (সাধারণ ভাড়া ৫৮ টাকা ও ছাত্রভাড়া ৩৪ টাকা) অমান্য করে একতরফাভাবে ৬০ টাকা ভাড়া আদায় করছেন।এ বিষয়ে ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ছাত্রনেতা সৃজয় সাহা বলেন, “বাস মালিকদের বারবার প্রতিশ্রুতি ভঙ্গ ও একতরফা সিদ্ধান্তের কারণে প্রমাণিত হয়েছে যে, তাঁরা শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে কোনো সম্মান করেন না। এমনকি সরকারের প্রতিনিধি ও প্রশাসনের তরফ থেকেও যথাযত উদ্যোগ নিতে দেখা যায়নি,যা তাদের সদিচ্ছার অভাব । তাই আমাদের অবস্থান এখন পরিষ্কার— শিক্ষার্থীরা ৩০ টাকার এক পয়সাও বেশি হাফ ভাড়া দেবে না। সাধারণ ভাড়া যাই হোক না কেন, শিক্ষার্থীদের জন্য অবশ্যই ৩০ টাকা হাফ ভাড়া কার্যকর করতে হবে। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”গণপরিবহনের ভাড়া নির্ধারণে বাস মালিকদের স্বেচ্ছাচারিতা বন্ধ করতে এবং শিক্ষার্থীদের জন্য ৩০ টাকা হাফ ভাড়া নিশ্চিতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট প্রশাসন ও এনডিএ চেয়ারম্যানের প্রতি আহ্বান জানিয়েছে ছাত্র ফেডারেশন।বার্তা প্রেরকশেখ সাদী দপ্তর সম্পাদক, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ