প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬
সদর থানা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন সাবেক গণ অধিকার নেতা সাইফুল
||
সদর থানা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন সাবেক গণ অধিকার নেতা সাইফুলজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ সদর থানা কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সাবেক গণ অধিকার পরিষদ নেতা সাইফুল ইসলাম রাসেল। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে মহানগর এনসিপির পক্ষ থেকে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।মহানগর এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহিনা ইসলাম মুক্তি ও সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী অভির স্বাক্ষরে কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মো. জাবেদ আলম সুপারিশ করেন।ঘোষিত কমিটিতে খান ইব্রাহিম আদহামকে আহ্বায়ক এবং জাহিদুল হককে সদস্য সচিব করা হয়েছে। পাশাপাশি সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফুল ইসলাম রাসেল।সাইফুল ইসলাম রাসেল এর আগে গণ অধিকার পরিষদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনেও তিনি সক্রিয়ভাবে অংশ নেন। বর্তমানে তিনি সামাজিক ও মানবিক সংগঠন ‘উই ফর ইউ’-এর নারায়ণগঞ্জ জেলা ইউনিটের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ