বি পি নিউজ ২৪

খবর

মিজানুর রহমান স্বপনের মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলে শোক প্রকাশ

নারায়ণগঞ্জ জেলা প্রবাসী ও ফেরত প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মিজানুর রহমান স্বপনের মা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।গত ১৬ তারিখ শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি নারায়ণগঞ্জের আলীরটেক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।এদিকে, মিজানুর রহমান স্বপনের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের ব্যক্তিরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন।মায়ের মৃত্যুতে গভীর শোকাহত মিজানুর রহমান স্বপন সর্বমহলের মানুষের কাছে তাঁর মায়ের জন্য দোয়া প্রার্থনা করেছেন। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।মহান আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সইবার শক্তি দান করুন। আমিন।

মিজানুর রহমান স্বপনের মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলে শোক প্রকাশ