৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। তবে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন ছাত্রলীগ নেতা মেহেরাজ মোল্লা এখনো গ্রেপ্তার হননি বলে জানা গেছে।স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময়ে আওয়ামী লীগের মিছিল-মিটিং ও রাজনৈতিক কর্মসূচিতে মেহেরাজ মোল্লার অংশগ্রহণ ছিল। এছাড়া আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে তার রাজনৈতিক সম্পৃক্ততা ছিল বলেও দাবি করেছেন স্থানীয় কয়েকজন।এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গ্রেপ্তার হলেও মেহেরাজ মোল্লা এখনো ধরাছোঁয়ার বাইরে থাকায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা রয়েছে।স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়ে এলাকায় বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।এমতাবস্থায়, মেহেরাজ মোল্লা যাতে দেশ ত্যাগ করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দ্রুত তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।