বি পি নিউজ ২৪

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক


দুর্গাপূজায় খোরশেদের পাঁচ দিনের কর্মসূচি, ১০ স্পটে বস্ত্র বিতরণ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদের উদ্যোগে পাঁচ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ‘ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ’-এর পক্ষ থেকে গত ২৪ বছরের ধারাবাহিকতায় এবারও ১০টি স্পটে এক হাজার দুস্থ সনাতন ধর্মাবলম্বীর মধ্যে বস্ত্র বিতরণ করা হবে। পাশাপাশি দুটি দুর্গামণ্ডপে আয়োজন করা হয়েছে শঙ্খধ্বনি প্রতিযোগিতা।ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত বস্ত্র বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে। কর্মসূচির আওতায় আমলাপাড়া চৌরাস্তা, কুমুদিনী বাগান-মেট্রোহল, কুড়িপাড়া-গলাচিপা, রামকানাই আখড়া-গলাচিপা, ডিএন রোড-গলাচিপা, মাসদাইর, জামতলা, কেসি নাগ-কালীরবাজার, রবিদাসপাড়া-চাষাঢ়া এবং সিটি হরিজন কলোনি-ইসদাইর এলাকায় বস্ত্র বিতরণ করা হবে।এদিকে, দুর্গোৎসবের আনন্দকে আরও প্রাণবন্ত করতে আমলাপাড়া ও কুড়িপাড়া দুর্গামণ্ডপে শঙ্খধ্বনি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ষষ্ঠীর দিন সন্ধ্যা ৬টায় আমলাপাড়া দুর্গামণ্ডপে এবং সপ্তমীর দিন সন্ধ্যা ৬টায় কুড়িপাড়া দুর্গামণ্ডপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।দীর্ঘ ২৪ বছরের ধারাবাহিকতায় এবারের এই আয়োজনের মাধ্যমে দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও ‘ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ’।

দুর্গাপূজায় খোরশেদের পাঁচ দিনের কর্মসূচি, ১০ স্পটে বস্ত্র বিতরণ