নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের সম্মানিত ইমাম মাওলানা আকরাম হুসাইন সাহেব অদ্য রাতে ভূইগড় বাসস্ট্যান্ডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ২৭ নভেম্বর শুক্রবার জুমা রাতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এসময় মসজিদের মুয়াজ্জিন মাওলানা আবু হানিফ সহ বেশ কয়েকজন আহত হয়।
নারায়ণগঞ্জ মহানগর উলামা পরিষদের প্রচার সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ জানান, নিহত মাওলানা আকরাম হুসাইনের মরদেহকে মাসদাইরস্থ কেন্দ্রীয় সিটি কবরস্থানে গোছল শেষে গ্রামের বাড়ি হোমনা দড়িচর এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে বাদ জুমা জানাযা ও দাফন সম্পন্ন করা হবে। মরহুম স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
ঘটনা শুনে মাসদাইর কবরস্থানে ছুটে আসেন, নারায়ণগঞ্জ উলামা পরিষদের সেক্রেটারি মুফতী জাকির হুসাইন কাসেমী, মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, উলামা-মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সভাপতি মাওলানা আব্দুল হাকীম দিফাঈ, উলামা দলের আহবায়ক হাফেজ শিব্বীর আহমদ সহ বিভিন্ন মসজিদ-মাদ্রাসার উলামায়ে কেরাম, বাস মালিক সমিতির বিভিন্ন নেতৃবৃন্দ, মুসল্লী ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ।
মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ উলামা পরিষদ, খেলাফত মজলিস সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, সড়ক দুর্ঘটনায় দায়ী ড্রাইভারকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে।

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন