নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার অন্যতম আসামি পারুল হোসেন পলাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার পলাশ শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং তিনি একাধিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাতে ফতুল্লার দক্ষিণ সেহাচর লালখা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে পারুল হোসেন পলাশকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
গ্রেপ্তার পারুল হোসেন পলাশ ফতুল্লার সেহাচর লালখা এলাকার বাসিন্দা শুক্কুর মুন্সির ছেলে।

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন