রাজধানীর নিকটবর্তী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, যা বর্তমানে দেশের সবচেয়ে ছোট আয়তনের নগর হিসেবে পরিচিত, এবার বড় পরিসরে সম্প্রসারণের পথে যাচ্ছে। পরিকল্পনা অনুযায়ী ফতুল্লা, বন্দর ও কাঁচপুর এলাকার একাধিক ইউনিয়ন সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হতে পারে।
জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বিষয়টি নিয়ে কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। তিনি জানান, নারায়ণগঞ্জ সিটির সীমানা পুনর্নির্ধারণের উদ্যোগ চলমান রয়েছে এবং বিভিন্ন পর্যায়ে প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে।
মন্ত্রী আরও জানান, ফতুল্লা অঞ্চলের কুতুবপুর (আংশিক), এনায়েতনগর ও কাশীপুর ইউনিয়নসহ চারটি ইউনিয়নকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার বিষয়ে ইতোমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসকের মতামত চেয়ে চিঠি দেওয়া হলেও এখনো আনুষ্ঠানিক মতামত পাওয়া যায়নি।
প্রশাসনিক সূত্রে জানা যায়, প্রয়োজনীয় তথ্য ও নকশা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। মতামত পাওয়া গেলে সীমানা পরিবর্তনের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে।
একই সঙ্গে বন্দর উপজেলার বন্দর, ধামগড়, মদনপুর ও মদনগঞ্জ ইউনিয়নের পাশাপাশি কাঁচপুর এলাকার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণাংশও সিটি কর্পোরেশনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী।
বর্তমানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আয়তন প্রায় ৭২ বর্গ কিলোমিটার। প্রস্তাবিত সম্প্রসারণ বাস্তবায়িত হলে নগর এলাকার পরিধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং বহু ঘনবসতিপূর্ণ শিল্পাঞ্চল সিটি সেবার আওতায় আসবে।
স্থানীয়দের মতে, এসব এলাকা ইতোমধ্যে নগরায়নের অংশ হয়ে উঠলেও প্রশাসনিকভাবে সিটি কর্পোরেশনের বাইরে থাকায় তারা পূর্ণাঙ্গ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
এদিকে শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়ের বন্দর এলাকার বিভিন্ন ওয়ার্ড ইতোমধ্যে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত রয়েছে। নতুন করে আরও ইউনিয়ন যুক্ত হলে নারায়ণগঞ্জের নগর কাঠামো আরও বিস্তৃত ও সংগঠিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন