বি পি নিউজ ২৪

শহীদ জিয়ার আদর্শে কাজ করলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব: মাওলানা আবদুল জব্বার

প্রকাশ : ১১ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শহীদ জিয়ার আদর্শে কাজ করলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব: মাওলানা আবদুল জব্বার

নারায়ণগঞ্জ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার বলেছেন, সমাজে এমন কিছু ব্যক্তি আছেন যাদের মৃত্যুর পরও মানুষ তাদের স্মরণ করে, তাদের জন্য দোয়া করে এবং তাদের আদর্শ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে। তার মতে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অন্যতম।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে নারায়ণগঞ্জ শহরের হোসিয়ারি সমিতির কমিউনিটি সেন্টারে বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। প্রধান বক্তা ছিলেন বিএনপি নেতা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মাসুদুজ্জামান মাসুদ।

বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, এই দিনে শহীদ জিয়ার জন্য দোয়া করার পাশাপাশি তার আদর্শ থেকে শিক্ষা নেওয়াও প্রয়োজন। তিনি বলেন, জিয়াউর রহমান নিঃস্বার্থভাবে রাজনীতি করেছেন এবং দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য কাজ করেছেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার চেষ্টা ছিল তার।

তিনি আরও বলেন, রাজনীতি কিংবা ব্যবসা—যে ক্ষেত্রেই থাকি না কেন, ব্যক্তিগত প্রয়োজনের বাইরে দেশের স্বার্থ ও মানুষের কল্যাণে যদি শহীদ জিয়ার মতো নিষ্ঠার সঙ্গে কাজ করা যায়, তাহলে ২০২৪-পরবর্তী নতুন বাংলাদেশের যে স্বপ্ন মানুষ দেখছে, তা বাস্তবে রূপ দেওয়া সম্ভব হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু। সঞ্চালনা করেন সংগঠনের পরিচালক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ, জেলা গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস এবং সাবেক বন্দর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ১২ জুন ২০২৬

শহীদ জিয়ার আদর্শে কাজ করলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব: মাওলানা আবদুল জব্বার

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ