নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় অবস্থিত ঐতিহাসিক শহীদ জিয়া হল পুনর্গঠনের বিষয়ে নতুন করে প্রশাসনিক অগ্রগতি দেখা দিয়েছে। স্থানীয় একটি আবেদন ও পরবর্তী সরকারি চিঠি প্রক্রিয়ার পর ভবনটি সংস্কারের উদ্যোগ আরও এগিয়েছে।
জানা যায়, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু সম্প্রতি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো একটি আধা-সরকারি পত্রে শহীদ জিয়া হল পুনর্নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় থাকায় ঐতিহাসিক এই ভবনটি বর্তমানে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে বলেও এতে উদ্বেগ প্রকাশ করা হয়। এ অবস্থায় ভবনটি পুনর্গঠন করে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্সে রূপান্তরের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার কথা বলা হয়েছে।
এরই ধারাবাহিকতায় স্থানীয় সরকার বিভাগের সচিবকে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া এবং গৃহীত কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, শহীদ জিয়া হল দীর্ঘদিন ধরেই অব্যবহৃত অবস্থায় রয়েছে। এটি সংস্কার করে আধুনিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হলে নারায়ণগঞ্জবাসীর জন্য একটি নতুন সাংস্কৃতিক ও বিনোদন সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

শুক্রবার, ১২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন