বি পি নিউজ ২৪

মাসুম-জিলানীর মৃ'ত্যুতে এমপি দিপুর শো'ক

প্রকাশ : ১১ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মাসুম-জিলানীর মৃ'ত্যুতে এমপি দিপুর শো'ক

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্জ্যবাহী ট্রাকের ধাক্কায় ফতুল্লা ইউনিয়ন যুবদল নেতা মাসুম বিল্লাহ ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানীর মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।

বৃহস্পতিবার (১১ জুন) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি নিহত দুই নেতার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকাহত পরিবার, আত্মীয়-স্বজন ও রাজনৈতিক সহযোদ্ধাদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শোকবার্তায় এমপি দিপু বলেন, এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দেশ দুটি সম্ভাবনাময়, দেশপ্রেমিক ও নিবেদিতপ্রাণ তরুণ নেতাকে হারিয়েছে। সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলন এবং স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে তাদের ভূমিকা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, অল্প বয়সে তাদের এ অকাল মৃত্যু শুধু পরিবার নয়, দেশ, সমাজ এবং সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠনগুলোর জন্যও অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে।

দুর্ঘটনার জন্য দায়ী বর্জ্যবাহী ট্রাকের চালকের বেপরোয়া ও দায়িত্বহীন আচরণের সমালোচনা করে এমপি দিপু ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। পাশাপাশি প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

শোকবার্তার শেষাংশে তিনি মহান আল্লাহর কাছে নিহতদের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি ও ধৈর্য দানের প্রার্থনা করেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

মাসুম-জিলানীর মৃ'ত্যুতে এমপি দিপুর শো'ক

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ