বি পি নিউজ ২৪

যুক্তির লড়াইয়ে মাতবে ৬০০ শিক্ষার্থী, নারায়ণগঞ্জে শুরু হচ্ছে ৮ দিনের বিতর্ক উৎসব

প্রকাশ : ১১ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

যুক্তির লড়াইয়ে মাতবে ৬০০ শিক্ষার্থী, নারায়ণগঞ্জে শুরু হচ্ছে ৮ দিনের বিতর্ক উৎসব

শিক্ষার্থীদের যুক্তিবাদী চিন্তাশক্তি, সৃজনশীলতা ও জলবায়ু সচেতনতা বিকাশের লক্ষ্য নিয়ে নারায়ণগঞ্জ সদরে আয়োজন করা হয়েছে ‘নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬’। আগামী ১৫ জুন শুরু হওয়া এ আয়োজনে উপজেলার ৬৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ছয় শতাধিক শিক্ষার্থী অংশ নেবে। আট দিনব্যাপী এই উৎসবকে ঘিরে ইতোমধ্যে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) আয়োজিত সংবাদ সম্মেলনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন জানান, ‘যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’ প্রতিপাদ্য নিয়ে ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভ’-এর আওতায় এ আয়োজন বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতন করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের ২৮টি এবং প্রাথমিক পর্যায়ের ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেবে। শিক্ষার্থীদের সঙ্গে সার্বিক কার্যক্রমে যুক্ত থাকবেন প্রায় ৬০ জন শিক্ষক।

উৎসবের প্রথম দিন ১৫ জুন অনুষ্ঠিত হবে বিতর্ক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য এবং দুপুর ২টা থেকে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য আলাদা সেশন আয়োজন করা হবে। এতে বিতর্কের মৌলিক ধারণা, উপস্থাপনার কৌশল ও বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

১৭ জুন থেকে ২১ জুন পর্যন্ত চলবে মূল প্রতিযোগিতা। কমর আলী উচ্চ বিদ্যালয় ও সদর উপজেলা পরিষদ ভবনে একযোগে এ পর্ব অনুষ্ঠিত হবে। মোট আটটি কক্ষে ৬০টি বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছে আয়োজকরা।

২২ জুন সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে উৎসবের গ্র্যান্ড ফাইনাল। চূড়ান্ত পর্বে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শামীম রেজা। পাশাপাশি জাতীয় পর্যায়ের বিতার্কিকরা বিচারক ও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

শিল্পসমৃদ্ধ অঞ্চল হিসেবে নারায়ণগঞ্জের বাস্তবতা বিবেচনায় রেখে এবারের বিতর্কের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে জলবায়ু পরিবর্তন ও এর বহুমাত্রিক প্রভাবকে কেন্দ্র করে। শিক্ষার্থীদের বিশ্লেষণধর্মী চিন্তা ও যুক্তির মাধ্যমে সম্ভাব্য সমাধানের পথ তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

সংবাদ সম্মেলনে ইউএনও এসএম ফয়েজ উদ্দিন বলেন, এ ধরনের উদ্যোগ তরুণদের মাদকসহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সৃজনশীল ও ইতিবাচক কাজে সম্পৃক্ত হতে উৎসাহিত করবে। একই সঙ্গে এটি শিক্ষার্থীদের জন্য সুস্থ বিনোদন ও মেধা বিকাশের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

উৎসব বাস্তবায়নে সহযোগিতা করছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লজিক অব বাংলাদেশ’। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দ্য ডেইলি স্টার, একাত্তর টিভি, আরটিভি, বাংলাভিশন ও আমার দেশ। সংবাদ সম্মেলনে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, ফতুল্লা রাজস্ব সার্কেলের মোহাম্মদ আসাদুজ্জামান নূর, সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের দেবযানী কর, সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

যুক্তির লড়াইয়ে মাতবে ৬০০ শিক্ষার্থী, নারায়ণগঞ্জে শুরু হচ্ছে ৮ দিনের বিতর্ক উৎসব

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ