বি পি নিউজ ২৪

সুশাসন নিশ্চিত করতে একাধিক আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার: এমপি আবুল কালাম

প্রকাশ : ১১ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সুশাসন নিশ্চিত করতে একাধিক আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার: এমপি আবুল কালাম
এমপি আবুল কালাম

সুশাসন প্রতিষ্ঠা এবং বিচার ব্যবস্থাকে আরও কার্যকর ও স্বাধীন করতে সরকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

বৃহস্পতিবার (১১ জুন) প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা আইনজীবী সমিতির আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আইনজীবী সমিতির ভবনের নিচতলায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বক্তব্যে আবুল কালাম বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং আইন প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে আইন প্রয়োগকারী সংস্থা ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন আইন সংস্কারের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ আরও সুদৃঢ় হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি তিনি বলেন, সবার সহযোগিতা অব্যাহত থাকলে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে আরও মর্যাদার সঙ্গে এগিয়ে যাবে।

তিনি আরও দাবি করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিচার বিভাগ, প্রশাসন ও গণতান্ত্রিক ব্যবস্থার কার্যকারিতা প্রায় বিলুপ্তির পথে চলে গিয়েছিল। সেই অবস্থা থেকে উত্তরণে সময়ের পাশাপাশি আইনজীবীদের সক্রিয় সহযোগিতাও প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

আইনজীবীদের উদ্দেশে আবুল কালাম বলেন, তাদের ভোট ও সমর্থনের কারণেই দল রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে। এজন্য দলের পক্ষ থেকে তিনি আইনজীবী সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিজের জনপ্রতিনিধি হিসেবে অর্জিত সম্মানের কৃতিত্বও আইনজীবীদের প্রতি উৎসর্গ করে তিনি বলেন, সহকর্মী হিসেবে তাদের পাশে থাকতে পেরে তিনি গর্ববোধ করেন।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান, জেলা আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আবুল কালাম আজাদ জাকির, অতিরিক্ত রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওমর ফারুক নয়ন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি খোরশেদ আলম মোল্লাসহ অন্যরা।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সুশাসন নিশ্চিত করতে একাধিক আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার: এমপি আবুল কালাম

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ