বি পি নিউজ ২৪

আজমেরী ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রুবেল গ্রে'ফতার

প্রকাশ : ০৮ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আজমেরী ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রুবেল গ্রে'ফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলায় মো. হানিফ দেওয়ান ওরফে রুবেল (৩৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়ভাবে তিনি সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত বলে জানা গেছে।

পুলিশ জানায়, রোববার (৭ জুন) ফতুল্লা মডেল থানার একটি বিশেষ টিম অভিযান চালিয়ে এনায়েতনগর ইউনিয়নের শাসনগাঁও এলাকা থেকে তাকে আটক করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়।

মামলার নথি অনুযায়ী, ফতুল্লা থানার এফআইআর নং-২৭ (১৪ অক্টোবর ২০২৫) ও জিআর নং-৪৮০ মামলার ২৮ নম্বর এজাহারভুক্ত আসামি হানিফ দেওয়ান। মামলায় তার বিরুদ্ধে দাঙ্গা, হামলা, গুরুতর আঘাত, হত্যাচেষ্টাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারাতেও তাকে অভিযুক্ত করা হয়েছে।

গ্রেফতার হওয়া হানিফ দেওয়ান শাসনগাঁও এলাকার বাসিন্দা এবং ফরিদ দেওয়ানের ছেলে। এলাকায় তিনি ‘রুবেল’ নামেই বেশি পরিচিত।

পুলিশের দাবি, মামলার তদন্তে প্রাপ্ত তথ্য ও অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। এদিকে স্থানীয় কয়েকটি সূত্রের মতে, হানিফ দেওয়ানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে এলাকায় আলোচনা ও অভিযোগ ছিল। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, “মামলার আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। পরবর্তী কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী সম্পন্ন হবে।”

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

আজমেরী ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রুবেল গ্রে'ফতার

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ