নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, অনুষ্ঠানের আগমুহূর্তে ও পরবর্তীতে দুই দফায় হামলা ও ভাঙচুরের ফলে পুরো আয়োজন ব্যাহত হয়।
শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং পরে ভাঙচুরকৃত মঞ্চেই বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।
আয়োজকদের দাবি, বেলা তিনটার দিকে অনুষ্ঠান শুরুর আগেই মঞ্চে হামলা চালানো হয়। এতে অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন। পরে আবারও প্যান্ডেল ও মঞ্চ ভাঙচুর করা হয় বলে অভিযোগ করা হয়। এনসিপি নেতারা এ ঘটনার জন্য স্থানীয় ছাত্রদলের কিছু নেতাকর্মীকে দায়ী করেন।
হামলার পর বক্তব্যে নাসীরুদ্দীন পাটোয়ারী রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, বারবার হামলা হলে রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
তিনি আরও দাবি করেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়েও দেশে কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন হয়নি। একইসঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা করে তিনি বলেন, সহিংসতা ও দখলদারিত্বের রাজনীতি বন্ধ না হলে মাঠে কঠোর অবস্থান নেওয়া হবে।
এ সময় তিনি রূপগঞ্জে মাদক ও সন্ত্রাসের বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এসব দমন করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে এনসিপির জেলা পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানো হয়েছে।

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন