বি পি নিউজ ২৪

ফতুল্লা থানা জিসাসের ৩১ সদস্যের কমিটি অনুমোদন, সভাপতি কাজী সোহাগ সম্পাদক সজিব

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফতুল্লা থানা জিসাসের ৩১ সদস্যের কমিটি অনুমোদন, সভাপতি কাজী সোহাগ সম্পাদক সজিব

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা শাখা জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে কাজী সোহাগকে সভাপতি এবং সজিব আহমেদকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে ফতুল্লার কাশিপুরে অবস্থিত জিসাস কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা জিসাসের সভাপতি মীর আলম দিগন্ত ও সাধারণ সম্পাদক এস. এম. আব্দুল্লাহ যৌথভাবে স্বাক্ষর করে এ কমিটির অনুমোদন দেন।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে আনিস শেখকে। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএস বোরহান, আল আমিন, ইমরান সর্দার, সম্রাট চৌধুরী, পনির সাউদ ও মানিক। মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন আফসানা আক্তার মিমি।

এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে রবিন তালুকদার, নয়ন, সাগর ও মাছুম; সাংগঠনিক সম্পাদক নবীর হোসেন হৃদয়; সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন শুভ ও শামীম হোসেন; দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম এবং সহ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম অপুকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য পদে প্রচার সম্পাদক নিরব, সহ-প্রচার সম্পাদক নাসির উদ্দীন পিন্টু ও রাসেল চৌধুরী, চলচ্চিত্র বিষয়ক সম্পাদক আব্দুস সালাম এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক তারেকসহ বিভিন্ন নেতৃবৃন্দ দায়িত্ব পেয়েছেন।

সদস্য হিসেবে রয়েছেন শফিউল আলম, নাজমুল হুদা খোকা, মামুন শিকদার, আমির হোসেন শেখ, নজরুল ইসলাম, মাহাবুব হোসেন ও শেফালি বেগম।

কমিটি অনুমোদনের পর জেলা জিসাসের সভাপতি মীর আলম দিগন্ত নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান। তিনি আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে ফতুল্লা থানা জিসাস আরও সক্রিয় ও গতিশীল হবে এবং সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

ফতুল্লা থানা জিসাসের ৩১ সদস্যের কমিটি অনুমোদন, সভাপতি কাজী সোহাগ সম্পাদক সজিব

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা শাখা জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে কাজী সোহাগকে সভাপতি এবং সজিব আহমেদকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে ফতুল্লার কাশিপুরে অবস্থিত জিসাস কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা জিসাসের সভাপতি মীর আলম দিগন্ত ও সাধারণ সম্পাদক এস. এম. আব্দুল্লাহ যৌথভাবে স্বাক্ষর করে এ কমিটির অনুমোদন দেন।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে আনিস শেখকে। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএস বোরহান, আল আমিন, ইমরান সর্দার, সম্রাট চৌধুরী, পনির সাউদ ও মানিক। মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন আফসানা আক্তার মিমি।

এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে রবিন তালুকদার, নয়ন, সাগর ও মাছুম; সাংগঠনিক সম্পাদক নবীর হোসেন হৃদয়; সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন শুভ ও শামীম হোসেন; দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম এবং সহ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম অপুকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য পদে প্রচার সম্পাদক নিরব, সহ-প্রচার সম্পাদক নাসির উদ্দীন পিন্টু ও রাসেল চৌধুরী, চলচ্চিত্র বিষয়ক সম্পাদক আব্দুস সালাম এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক তারেকসহ বিভিন্ন নেতৃবৃন্দ দায়িত্ব পেয়েছেন।

সদস্য হিসেবে রয়েছেন শফিউল আলম, নাজমুল হুদা খোকা, মামুন শিকদার, আমির হোসেন শেখ, নজরুল ইসলাম, মাহাবুব হোসেন ও শেফালি বেগম।

কমিটি অনুমোদনের পর জেলা জিসাসের সভাপতি মীর আলম দিগন্ত নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান। তিনি আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে ফতুল্লা থানা জিসাস আরও সক্রিয় ও গতিশীল হবে এবং সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ