নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আলোচিত পোশাককর্মী সাদিয়া আক্তার হত্যা মামলার মাত্র ১০ দিনের মধ্যেই ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় নিহতের প্রেমিক আব্দুর রাজ্জাক ওরফে আরিয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার (২৪ জুলাই) পিবিআই সূত্রে জানানো হয়, ঘটনার পর থেকেই তদন্ত শুরু করে বিভিন্ন তথ্য-প্রমাণ, প্রযুক্তিগত বিশ্লেষণ এবং সাক্ষ্য-উপাত্ত সংগ্রহের মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত করা হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাক ওরফে আরিয়ানকে গ্রেপ্তার করা হয়।
পিবিআই জানায়, গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তবে তদন্তের স্বার্থে জবানবন্দির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মামলার অন্যান্য দিকও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে বলে জানিয়েছে পিবিআই।
উল্লেখ্য, গত ১৪ জুলাই সিদ্ধিরগঞ্জে পোশাককর্মী সাদিয়া আক্তারের মরদেহ উদ্ধার হওয়ার পর এ ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর নিহতের পরিবার হত্যা মামলা দায়ের করলে তদন্তভার গ্রহণ করে পিবিআই।

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন