বি পি নিউজ ২৪

মোবাইল আসক্তি কমাতে শিক্ষার্থীদের দাবা খেলায় উদ্বুদ্ধ করতে হবে: বিল্লাল হোসেন রবিন

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মোবাইল আসক্তি কমাতে শিক্ষার্থীদের দাবা খেলায় উদ্বুদ্ধ করতে হবে: বিল্লাল হোসেন রবিন

মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে তাদের দাবা খেলায় আরও বেশি সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি, মানবজমিন পত্রিকা ও এনটিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন রবিন।

শুক্রবার (২৪ জুলাই) সকালে শহরের আমলাপাড়ায় নাহার চেস একাডেমির ক্রীড়াকক্ষে আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিল্লাল হোসেন রবিন বলেন, বর্তমানে স্কুল-কলেজের অনেক শিক্ষার্থী মোবাইল ফোনে অতিমাত্রায় আসক্ত হয়ে পড়ছে। নব্বইয়ের দশকে শিক্ষার্থীরা শিরদাঁড়া সোজা করে কম্পিউটার শিখলেও এখন অধিকাংশ সময় মাথা নিচু করে মোবাইল ব্যবহার করছে। এই আসক্তি থেকে নতুন প্রজন্মকে বের করে আনতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, দাবা এমন একটি খেলা, যা ধৈর্য, বিশ্লেষণী ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বৃদ্ধি করে। তাই শিশু-কিশোরদের দাবা খেলায় উৎসাহিত করা সময়ের দাবি।

তিনি আরও বলেন, নাহার চেস একাডেমির কার্যক্রম সম্পর্কে আগে এতটা জানা ছিল না। আজকের অনুষ্ঠানে এসে তিনি উপলব্ধি করেছেন, দীর্ঘদিন ধরে একাডেমিটি শিশু-কিশোরদের দাবা প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নতুন নতুন কৃতি দাবাড়ু তৈরিতে জাতীয় দাবা বিচারক ও প্রশিক্ষক মোহাম্মদ নাজমুল হাসান রুমি এবং নাহার চেস একাডেমির অবদান প্রশংসনীয় বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট আইনজীবী ও দাবানুরাগী আবু রায়হান। সঞ্চালনা করেন জাতীয় দাবা বিচারক ও দাবা প্রশিক্ষক মোহাম্মদ নাজমুল হাসান রুমি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম মহাসচিব সাব্বির আহমেদ সেন্টু, ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহানাজ জামান এবং চিকিৎসক ডা. ফারহানা রায়হান খেয়া।

আলোচনা পর্ব শেষে নাহার চেস একাডেমির আয়োজনে অনুষ্ঠিত স্বাধীনতা দিবস দাবা প্রতিযোগিতা, বৈশাখী দাবা প্রতিযোগিতা এবং এনসিএ দ্বিতীয় মেডেল দাবা প্রতিযোগিতার সিনিয়র ও জুনিয়র বিভাগের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি ক্ষুদে দাবাড়ুরা অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। এছাড়া নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রূপান্তর সৌর 'সেরা ক্ষুদে দাবাড়ু' সম্মাননা লাভ করে। একাডেমির প্রথম দাবা শিক্ষার্থী ডা. ফারহানা রায়হান খেয়াকে বিশেষ সম্মাননাও প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

মোবাইল আসক্তি কমাতে শিক্ষার্থীদের দাবা খেলায় উদ্বুদ্ধ করতে হবে: বিল্লাল হোসেন রবিন

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ