নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের মধ্যনগরে মধ্যনগর মমিন সংঘের উদ্যোগে 'মমিন সংঘ বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ' উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দর্শকদের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে ছিল আনন্দঘন পরিবেশ।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক, জুয়া ও বিভিন্ন অপকর্ম থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এমন আয়োজন তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিবাহিত দলের হয়ে মাঠে নামেন কাউছার মাহবুব, মিরাজুল ইসলাম, মো. সুমন, মেহেরাব হোসেন পলাশ, আশিক, জয় ও ইমন। অন্যদিকে অবিবাহিত দলের হয়ে খেলেন জিহাদুল ইসলাম, মো. আসিফ, আল আমিন, সাকিব, সজিব, আশরাফুল ও সোহান।
নির্ধারিত সময়ের খেলা ৫-৫ গোলে সমতায় শেষ হয়। পরে অতিরিক্ত সময়ে একটি গোল করে অবিবাহিত দলকে ৬-৫ গোলে পরাজিত করে মধ্যনগর মমিন সংঘের বিবাহিত দল বিজয় অর্জন করে।

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন