বি পি নিউজ ২৪

সবুজে সুন্দর আগামী স্লোগানে নারায়ণগঞ্জে বসুন্ধরা শুভসংঘের চারাগাছ বিতরণ

সবুজে সুন্দর আগামী স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে প্রায় চার শতাধিক বৃক্ষ বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘের নারায়ণগঞ্জ জেলা টিম। একই সাথে স্কুল প্রাঙ্গনে বৃক্ষরোপন করা হয়।

সবুজ ও সুন্দর আগামী গড়তে সারা দেশে বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৪ জুলাই) দুপুরে শহরের চাষাঢ়া এলাকার শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও দারুল উলুম বাগে জান্নাত মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফুল ও ফলের এই বৃক্ষ বিতরণ করা হয়। এই কর্মসূচিতে ফতুল্লা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান নূর দুই শতাধিক চারাগাছ দিয়ে সহযোগিতা করেন।

গাছ পেয়ে আনন্দিত হয়ে শিক্ষার্থীরা জানান, নারায়ণগঞ্জ বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানাচ্ছি। এই গাছগুলো আমরা রোপণ করার পাশাপাশি নিয়মিত যত্ন করবো।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ফারুক আহমেদ রিপন বলেন, গাছের প্রতি যত্নশীল হতে হবে। তোমাদের সঙ্গে সঙ্গে গাছও যেনো যথাযথভাবে বড় হয় সেদিকেও সতর্ক থাকতে হবে।

দারুল উলুম বাগে জান্নাত মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি আব্দুর রহিম বলেন, গাছ আমাদের অক্সিজেন, ফল দেয়, ছায়া দেয়। মানসিক প্রশান্তি দেয়। আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে গাছকে সংরক্ষণ করার।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বসুন্ধরা শুভসংঘের নারায়ণগঞ্জ জেলা টিমের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মামুন বলেন, গাছ শুধু রোপণ করলেই চলবে না, এর যথাযথ যত্ন নিতে হবে। তাহলেই আমাদের আয়োজন স্বার্থক হবে

গাছগুলো রোপণের পাশাপাশি যথাযথ রক্ষণাবেক্ষণের প্রতি স্কুল কর্তৃপক্ষকে অনুরোধ করে বসুন্ধরা শুভসংঘের নারায়ণগঞ্জ জেলার সভাপতি অ্যাডভোকেট এমএসএ মনির বলেন, এর জন্য কোনো আর্থিক সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন।

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি বলেন, প্রথমত বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানাই এতো সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করার জন্য। গাছের প্রতি শিক্ষার্থীদের যেনো মায়া তৈরি হয় সেজন্য অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। একটি গাছ রোপণ করার পর সঠিকভাবে যত্ন নিলে এটি যেমন সুন্দরভাবে বড় হবে একইভাবে একজন শিশুকে যদি সঠিক পরিবেশে শিক্ষাসহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে সে দেশের একজন সুনাগরিকে পরিণত হবেন।

প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, নারায়ণগঞ্জ ব্যবসায়িক এলাকা। এখানে গাছ লাগানোর সুযোগ কম। তা স্বত্ত্বেও বসুন্ধরা শুভসংঘ যে মহৎ এক উদ্যোগ নিয়েছেন সেজন্য ধন্যবাদ জানাই। স্বল্প জায়গার মধ্যেও যেখানে গাছ লাগানোর সুযোগ আছে সেখানেই গাছ লাগানো উচিত বলে আমি মনে করি। সবশেষ বসুন্ধরা শুভসংঘ আগামীতেও এমন মহৎ কাজগুলো নিয়মিত করবে এমনটাই আশা করি।

এসময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ নারায়ণগঞ্জ জেলার উপদেষ্টা শরীফ সুমন, রাশেদুল ইসলাম রাজু, মোবাশ্বির শ্রাবণ, সহ-সভাপতি আশরাফুল ইসলাম টুকু, কামাল হোসেন কালিম, যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীপ বাপ্পী, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী মনজুর বকুল, সাংস্কৃতিক সম্পাদক এসএম রাসেল, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কবি আল মনির, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনজুর আহমেদ আকাশ, সাংবাদিক আল আমিন, ফুয়াদ হাসান প্রমুখ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ০৪ জুলাই ২০২৬

সবুজে সুন্দর আগামী স্লোগানে নারায়ণগঞ্জে বসুন্ধরা শুভসংঘের চারাগাছ বিতরণ

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ