বি পি নিউজ ২৪

সোনারগাঁয়ে শিশুদের সঙ্গে ডিসির ফুটবল দেখা

প্রকাশ : ২২ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সোনারগাঁয়ে শিশুদের সঙ্গে ডিসির ফুটবল দেখা

জাতীয় পর্যায়ের ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোনারগাঁয়ের শিক্ষার্থীদের জন্য খেলার সরাসরি সম্প্রচারের বিশেষ ব্যবস্থা করে উপজেলা প্রশাসন।

শনিবার (২০ জুন) ভট্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে কোমলমতি শিশুদের সঙ্গে উপস্থিত থেকে ফাইনাল ম্যাচ উপভোগ করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির। শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং তাদের উৎসাহিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

একই দিনে সোনারগাঁয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নবিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ‘বহিরাঙ্গন’-এও অংশ নেন জেলা প্রশাসক রায়হান কবির।

অনুষ্ঠান দুটিতে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শিশুদের খেলাধুলা, বিনোদন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এসব কর্মসূচি স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ২২ জুন ২০২৬

সোনারগাঁয়ে শিশুদের সঙ্গে ডিসির ফুটবল দেখা

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

জাতীয় পর্যায়ের ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোনারগাঁয়ের শিক্ষার্থীদের জন্য খেলার সরাসরি সম্প্রচারের বিশেষ ব্যবস্থা করে উপজেলা প্রশাসন।

শনিবার (২০ জুন) ভট্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে কোমলমতি শিশুদের সঙ্গে উপস্থিত থেকে ফাইনাল ম্যাচ উপভোগ করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির। শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং তাদের উৎসাহিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

একই দিনে সোনারগাঁয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নবিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ‘বহিরাঙ্গন’-এও অংশ নেন জেলা প্রশাসক রায়হান কবির।

অনুষ্ঠান দুটিতে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শিশুদের খেলাধুলা, বিনোদন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এসব কর্মসূচি স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ