বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশ : ২২ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি এবং দপ্তরসমূহের সমন্বয় জোরদারের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

রোববার (২১ জুন ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির।

সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা এবং কার্যকর সমন্বয়ের মাধ্যমে জনসেবার মানোন্নয়নের বিষয়ে মতবিনিময় করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন এবং সরকারি সেবার মান আরও বৃদ্ধি করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ২২ জুন ২০২৬

নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি এবং দপ্তরসমূহের সমন্বয় জোরদারের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

রোববার (২১ জুন ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির।

সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা এবং কার্যকর সমন্বয়ের মাধ্যমে জনসেবার মানোন্নয়নের বিষয়ে মতবিনিময় করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন এবং সরকারি সেবার মান আরও বৃদ্ধি করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ