বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে আয়োজিত মাস্টার্স কাপ লীগ-২০২৬-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার (২৬ জুন) বিকেলে নারায়ণগঞ্জের খানপুর চিলড্রেন পার্ক মাঠে অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান রানার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু। তিনি ফাইনাল খেলা উপভোগ করেন, বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং বক্তব্য দেন।
এ সময় তিনি খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী, রাজনৈতিক নেতাকর্মী ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

শুক্রবার, ২৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন