নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন নাগরিক সমস্যা, অবকাঠামোগত সংকট ও জনভোগান্তির বিষয়গুলো সংসদ সদস্যের সামনে তুলে ধরেন। তিনি মনোযোগ দিয়ে সবার বক্তব্য শোনেন এবং সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
এ সময় অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে বলেন, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সবাইকে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে এনসিপির নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ, বক্তাবলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শুক্রবার, ২৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন