বি পি নিউজ ২৪

খেলাধুলাই তরুণদের মাদক থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকর মাধ্যম: এমপি মান্নান

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

খেলাধুলাই তরুণদের মাদক থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকর মাধ্যম: এমপি মান্নান

তরুণদের মাদকাসক্তি থেকে দূরে রেখে একটি সুস্থ ও সচেতন সমাজ গড়ে তুলতে খেলাধুলার প্রসারের ওপর গুরুত্বারোপ করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তাঁর মতে, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখার অন্যতম কার্যকর উপায় হলো নিয়মিত খেলাধুলা ও সুস্থ বিনোদনের চর্চা।

শনিবার (১৮ জুলাই) দুপুরে সোনারগাঁয়ের মেঘনা শিল্পনগরী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘সেলিম-সাঈদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুবদল নেতা খাইরুল ইসলাম সজীবের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বক্তব্যে এমপি মান্নান বলেন, মাদক নির্মূলে বর্তমান সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে অনড় অবস্থানে রয়েছে। নতুন আইনের আওতায় মাদকসহ গ্রেপ্তার হলে জামিনের সুযোগ নেই এবং সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে উল্লেখ করে তিনি মাদক কারবারিদের অবিলম্বে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সরে আসার আহ্বান জানান।

তিনি আরও বলেন, খেলাধুলা শুধু শরীরচর্চাই নয়, এটি তরুণদের নৈতিক বিকাশ, শৃঙ্খলাবোধ ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই মাদকবিরোধী আন্দোলনে প্রশাসনের পাশাপাশি তরুণদেরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁ থানার তদন্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আনোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সহ-সভাপতি রফিকুল ইসলাম, মনিরুজ্জামান, জয়নাল আবেদীন ও মাসুম রানা।

এ ছাড়া জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন-অর-রশিদ মিঠু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, কাউসার আহমেদ, হযরত আলী রানা, সাইদুর রহমান শাকিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘সেলিম-সাঈদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)’-এ মোট ৩২টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে সোনারগাঁ পৌরসভা সূর্য সৈনিক একাদশ ও শরীয়তপুর সুপার এলিভেন মুখোমুখি হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ১৮ জুলাই ২০২৬

খেলাধুলাই তরুণদের মাদক থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকর মাধ্যম: এমপি মান্নান

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ