বি পি নিউজ ২৪

খানপুর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় বক্তব্য রাখলেন টিপু

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

খানপুর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় বক্তব্য রাখলেন টিপু

নারায়ণগঞ্জের ৩০০ শয্যা খানপুর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হাসপাতালের সেবার মানোন্নয়ন, ব্যবস্থাপনা ও সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

শনিবার (১৮ জুলাই) সকালে হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।

সভায় হাসপাতালের চিকিৎসাসেবা আরও কার্যকর ও জনবান্ধব করার পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। এ সময় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ১৮ জুলাই ২০২৬

খানপুর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় বক্তব্য রাখলেন টিপু

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ৩০০ শয্যা খানপুর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হাসপাতালের সেবার মানোন্নয়ন, ব্যবস্থাপনা ও সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

শনিবার (১৮ জুলাই) সকালে হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।

সভায় হাসপাতালের চিকিৎসাসেবা আরও কার্যকর ও জনবান্ধব করার পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। এ সময় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ