নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বুধবার (৮ জুলাই) বিকেলে নগরীর ওসমানী স্টেডিয়ামে একটি প্রীতি ফুটবল প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণ এবং জেলার বিভিন্ন ক্লাবের মধ্যে ক্রীড়া সামগ্রী হিসেবে ফুটবল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু। তিনি বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং জেলার বিভিন্ন ক্লাবকে জেলা পরিষদের পক্ষ থেকে ১০টি করে ফুটবল তুলে দেন।
এসময় বক্তব্যে আবু আল ইউসুফ খান টিপু খেলাধুলার প্রসারে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই। তিনি জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, সাবেক জাতীয় ফুটবলার এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বুধবার, ০৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন