নারায়ণগঞ্জ ওসমানী পৌর স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি (অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্ট’। নারায়ণগঞ্জ ফুটবল একাডেমির আয়োজনে এবং মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানে ক্রীড়াপ্রেমী, সংগঠক ও বিশিষ্টজনদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে স্টেডিয়াম।
শনিবার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে স্থানীয় তরুণ ফুটবলারদের নৈপুণ্য দেখতে স্টেডিয়ামে উপস্থিত হন বিপুলসংখ্যক দর্শক। খেলোয়াড়দের দারুণ পারফরম্যান্সে উচ্ছ্বসিত দর্শকরা করতালি দিয়ে তাদের উৎসাহ দেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। পরে তিনি বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত হয়ে মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
এর আগে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আমিনুল হক উপস্থিত হলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আলিনুর খান তাকে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীও উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার ও তরুণ প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানোর পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলেও মন্তব্য করেন তারা।
নারায়ণগঞ্জ ফুটবল একাডেমির আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন ক্লাবের অনূর্ধ্ব-১৭ দল অংশ নেয়। ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি হলেও তরুণ খেলোয়াড়দের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

রোববার, ১৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন