বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে প্রশাসন ও প্রযুক্তিবিদদের মতবিনিময়

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে প্রশাসন ও প্রযুক্তিবিদদের মতবিনিময়

নারায়ণগঞ্জ জেলার যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাকে আরও কার্যকর করতে সংশ্লিষ্টদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শহরের বর্তমান ট্রাফিক পরিস্থিতি, বিদ্যমান সমস্যা এবং দীর্ঘমেয়াদি সমাধানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি), অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি), ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি, ট্রাফিক), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক লুবনা রহমান এবং BUET-ভিত্তিক ট্রাফিক গবেষণা ও প্রযুক্তি উদ্যোগ Traffiz-এর প্রতিনিধি দল।

আলোচনায় নারায়ণগঞ্জ শহরের যানজটের কারণ, ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার চ্যালেঞ্জ এবং প্রযুক্তির মাধ্যমে এসব সমস্যা মোকাবিলার সম্ভাব্য উপায় তুলে ধরা হয়। নাগরিকদের জন্য নিরাপদ, আধুনিক ও সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলতে প্রশাসন, প্রযুক্তিবিদ ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নারায়ণগঞ্জের ট্রাফিক ব্যবস্থায় কার্যকর ও টেকসই পরিবর্তন আনা সম্ভব হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ১৯ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে প্রশাসন ও প্রযুক্তিবিদদের মতবিনিময়

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ জেলার যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাকে আরও কার্যকর করতে সংশ্লিষ্টদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শহরের বর্তমান ট্রাফিক পরিস্থিতি, বিদ্যমান সমস্যা এবং দীর্ঘমেয়াদি সমাধানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি), অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি), ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি, ট্রাফিক), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক লুবনা রহমান এবং BUET-ভিত্তিক ট্রাফিক গবেষণা ও প্রযুক্তি উদ্যোগ Traffiz-এর প্রতিনিধি দল।

আলোচনায় নারায়ণগঞ্জ শহরের যানজটের কারণ, ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার চ্যালেঞ্জ এবং প্রযুক্তির মাধ্যমে এসব সমস্যা মোকাবিলার সম্ভাব্য উপায় তুলে ধরা হয়। নাগরিকদের জন্য নিরাপদ, আধুনিক ও সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলতে প্রশাসন, প্রযুক্তিবিদ ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নারায়ণগঞ্জের ট্রাফিক ব্যবস্থায় কার্যকর ও টেকসই পরিবর্তন আনা সম্ভব হবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ