বি পি নিউজ ২৪

দুই হ'ত্যা মা'মলায় জামিন পেলেন আইভী

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দুই হ'ত্যা মা'মলায় জামিন পেলেন আইভী

হত্যার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানার পৃথক দুই মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আইভীর করা পৃথক জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ২০২৫ সালের ৩০ জুন দুটি হত্যা মামলা দায়ের হয়। এসব মামলার একটিতে ২ মার্চ এবং অন্যটিতে ১২ এপ্রিল আইভীকে গ্রেপ্তার দেখানো হয়।

অধস্তন আদালতে জামিন না পেয়ে কারাবন্দী অবস্থায় হাইকোর্টে পৃথকভাবে জামিন আবেদন করেন আইভী। তার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু। সঙ্গে ছিলেন আইনজীবী এস এম হৃদয় রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।

এর আগে গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ঘিরে দায়ের হওয়া তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

ওই পাঁচ মামলায় গত বছরের ৯ নভেম্বর হাইকোর্ট থেকে জামিন পান আইভী। তবে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে চেম্বার আদালত ১২ নভেম্বর সেই জামিন স্থগিত করে নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠায়। বিষয়টি এখনো আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।

আইভীর আইনজীবীদের তথ্যমতে, ওই পাঁচ মামলায় জামিন পাওয়ার দিনই আরও পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়, যা আদালত মঞ্জুর করেন। যদিও এসব মামলার এজাহারে তার নাম ছিল না। পরে পৃথক ওই পাঁচ মামলায় গত ২৬ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পান তিনি।

এসব জামিনের বিরুদ্ধেও রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। চেম্বার আদালত ৫ মার্চ সেই জামিন স্থগিত করে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান। এ আবেদনের ওপর শুনানি শেষে আপিল বিভাগ আগামী ৩ মে আদেশের দিন ধার্য করেছেন।

এদিকে ১০ মামলায় জামিন পাওয়ার পর সিদ্ধিরগঞ্জ থানার আরও দুই মামলায় গ্রেপ্তার দেখানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইভী। প্রাথমিক শুনানি শেষে গত ২৬ এপ্রিল আদালত রুল জারি করেন। রুলে জানতে চাওয়া হয়েছে, পৃথক দুই মামলায় তাকে ‘শূন্য অ্যারেস্ট’ দেখানো কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও মৌলিক অধিকারের পরিপন্থী ঘোষণা করা হবে না।

উল্লেখ্য, ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন সেলিনা হায়াৎ আইভী। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনটি নির্বাচনে জয়ী হয়ে মেয়রের দায়িত্ব পালন করেন তিনি।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

দুই হ'ত্যা মা'মলায় জামিন পেলেন আইভী

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ