নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় রনি (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ মে) ভোর ৫টার দিকে ফতুল্লা মডেল থানাধীন পশ্চিম দেওভোগের হাশেমবাগ এলাকার তসলিমপট্টিতে গিয়াস উদ্দিন উকিলের বাড়ির পাশের একটি পরিত্যক্ত টিনশেড ঘরে অভিযান চালানো হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) হাসিনুজ্জামান ও ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে গ্রেপ্তার রনির কাছ থেকে ১৫টি স্টিলের তৈরি তলোয়ার, ৪টি কাঠের বাটযুক্ত তলোয়ার, একটি চাকু, একটি স্টিলের কুড়াল ও একটি স্টেইনলেস স্টিলের পাইপ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার রনি ফতুল্লা মডেল থানার একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে এবং পলাতক অন্য আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, নারায়ণগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন