বি পি নিউজ ২৪

আর্কাইভ দেখুন

 আড়াইহাজারে মিশুক ছিনতাই করতেই ওয়ালি উল্লাহকে হত্যা, গ্রেপ্তার ২

আড়াইহাজারে মিশুক ছিনতাই করতেই ওয়ালি উল্লাহকে হত্যা, গ্রেপ্তার ২

মিশুক ছিনতাই করতেই ওয়ালি উল্লাহকে হত্যা, গ্রেপ্তার ২নারায়ণগঞ্জ প্রতিনিধি | ৯ আগস্ট ২০২৬নারায়ণগঞ্জের আড়াইহাজারে মিশুকচালক ওয়ালি উল্লাহ (২০) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহতের ব্যবহৃত মোবাইল ফোন ও ছিনতাই হওয়া মিশুক উদ্ধার করা হয়েছে।রোববার (৯ আগস্ট) দুপুরে পিবিআই নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।পিবিআই জানায়, গত ৫ জুলাই অসুস্থ বাবার পরিবর্তে মিশুক চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন ওয়ালি উল্লাহ। এরপর তিনি নিখোঁজ হন। তার মোবাইল ফোন বন্ধ পাওয়ার পর পরিবারের পক্ষ থেকে ৬ জুলাই সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। একই দিনে আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের গ্রুপদী গ্রামের একটি নির্জন স্থান থেকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নসহ তার মরদেহ উদ্ধার করে পুলিশ।পরে নিহতের বাবা হারুন রশিদ অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জনকে আসামি করে আড়াইহাজার থানায় হত্যা মামলা করেন।তদন্তে তথ্যপ্রযুক্তির ব্যবহার, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বিভিন্ন রুট বিশ্লেষণের মাধ্যমে গত ২ আগস্ট সোনারগাঁ এলাকা থেকে আওলাদ হোসেন (২৬) ও শাহিন (৩১) নামে দুজনকে গ্রেপ্তার করে পিবিআই।জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ৬ আগস্ট শাহিনের বাড়ি থেকে ওয়ালি উল্লাহর ব্যবহৃত একটি স্যামসাং মোবাইল ফোন ও বাংলালিংকের একটি সিম উদ্ধার করা হয়। পরদিন মুন্সিগঞ্জের গজারিয়ার ভবেরচর এলাকা থেকে উদ্ধার করা হয় ছিনতাই হওয়া মিশুকটি।পিবিআইয়ের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজনসহ চার থেকে পাঁচজনের একটি সংঘবদ্ধ চক্র মিশুক ছিনতাইয়ের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী তারা বারদী অটোস্ট্যান্ড থেকে মিশুক ভাড়া নিয়ে আড়াইহাজারের সুলতানশাদী বাজারের দিকে যায়। ফেরার সময় গ্রুপদী গ্রামের নির্জন এলাকায় পৌঁছে চালক ওয়ালি উল্লাহকে ছুরিকাঘাতে হত্যা করে তার মিশুক ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে মিশুকটি ভবেরচর এলাকায় বিক্রি করে দেওয়া হয় বলে জানায় পিবিআই।পাঁচ দিনের রিমান্ড শেষে গত ৮ আগস্ট গ্রেপ্তারদের আদালতে হাজির করা হয়। এ সময় শাহিন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বেচ্ছায় জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পিবিআই।পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ বলেন, তথ্যপ্রযুক্তি, সিসিটিভি ফুটেজ, গোয়েন্দা তথ্য এবং ধারাবাহিক তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এমপি মান্নানের রাজনৈতিক সচিব হলেন ছেলে সজিব

এমপি মান্নানের রাজনৈতিক সচিব হলেন ছেলে সজিব

নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান তার ছেলে ও বহিষ্কৃত যুবদল নেতা খাইরুল ইসলাম সজিবকে নিজের রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন।রোববার (৯ আগস্ট) আজহারুল ইসলাম মান্নান স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে সজিবকে এ দায়িত্ব দেওয়া হয়। নিয়োগের বিষয়টি অবগত করে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, র‌্যাব-১১, বিজিবি-৬২ ব্যাটেলিয়নের অধিনায়ক, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে।নিয়োগপত্রে উল্লেখ করা হয়েছে, রাজনৈতিক সচিব হিসেবে খাইরুল ইসলাম সজিব সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী এলাকার বিভিন্ন কার্যক্রম সমন্বয়ে সহযোগিতা করবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষায়ও তিনি এমপিকে সহায়তা করবেন।খাইরুল ইসলাম সজিব এর আগে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে তিনি জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পান।গত ২১ জুন দুপুরে রাজধানীর নিজ বাসা থেকে সজিবকে আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়। ওই সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী সাংবাদিকদের জানিয়েছিলেন, চাঁদাবাজির একাধিক অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে।পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকায় পরিবারের জিম্মায় সজিবকে ছেড়ে দেওয়া হয়। তবে এর আগেই জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি তাকে জেলা যুবদলের পদ থেকে বহিষ্কার করে।এরপর এবার নিজ বাবা সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পেলেন খাইরুল ইসলাম সজিব।এর আগে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামও তার ছেলে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশাকে রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দেন। আবুল কাউসার আশা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলরও ছিলেন।

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জন দণ্ডিত

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জন দণ্ডিত

রূপগঞ্জ প্রতিনিধি | ৯ আগস্ট ২০২৬নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য সংরক্ষণ ও সেবনের অভিযোগে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে মো. সাইফুল ইসলাম সমর (৪০), মো. ফয়সাল (২৪), মো. আব্দুল মালেক (৫০) ও মো. ইসতিয়াক আহমেদ (২৩)-কে দণ্ড দেওয়া হয়েছে।দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. সাইফুল ইসলাম সমরকে এক বছরের কারাদণ্ড, মো. ফয়সালকে দুই মাসের কারাদণ্ড এবং মো. আব্দুল মালেককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। অপরদিকে মো. ইসতিয়াক আহমেদকে এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। মাদকমুক্ত সমাজ গঠনে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা প্রয়োজন।রূপগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদকবিরোধী সামাজিক সচেতনতা তৈরির আহ্বান জানানো হয়েছে।

বিএনপির অবাঞ্ছিত ঘোষণার পর নারায়ণগঞ্জে আসছেন নাসির উদ্দিন পাটোয়ারী

বিএনপির অবাঞ্ছিত ঘোষণার পর নারায়ণগঞ্জে আসছেন নাসির উদ্দিন পাটোয়ারী

নারায়ণগঞ্জের বিএনপি নেতাদের পক্ষ থেকে অবাঞ্ছিত ঘোষণার পর নারায়ণগঞ্জে আসার গুঞ্জন উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীকে নিয়ে।দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতাদের অবাঞ্ছিত ঘোষণার বিষয়টি সামনে আসার পর নারায়ণগঞ্জে আসার আগ্রহ প্রকাশ করেছেন নাসির উদ্দিন পাটোয়ারী। তবে ঠিক কবে তিনি নারায়ণগঞ্জে আসবেন, তা এখনো নিশ্চিত নয়।নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নাসির উদ্দিন পাটোয়ারী নারায়ণগঞ্জে আসবেন, তবে এখনই নয়।এদিকে এনসিপির একাধিক নেতাও নাসির উদ্দিন পাটোয়ারীর নারায়ণগঞ্জে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার সফরের নির্দিষ্ট তারিখ বা কর্মসূচি এখনো জানা যায়নি।

ফতুল্লায় মেধাবী প্রতিবন্ধী রাহাতকে মারধর ও বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, থানায় অভিযোগ

ফতুল্লায় মেধাবী প্রতিবন্ধী রাহাতকে মারধর ও বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, থানায় অভিযোগ

ফতুল্লায় বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা ও হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ প্রতিনিধি | ৯ আগস্ট ২০২৬ নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুর এলাকায় বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, মারধর, হুমকি এবং চলাচলের অটোট্রাইসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. রাহাত (২৬) নামে এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগপত্রে মো. রিফাত, আনোয়ার উল্লাহ, হেবি বেগম, মো. এমদাদ উল্লাহ ও হোসেন আলী-কে বিবাদী করা হয়েছে। লিখিত অভিযোগে মো. রাকিব উল্লেখ করেন, তিনি একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি। চলাচলের সুবিধার্থে নারায়ণগঞ্জ জেলা পরিষদ থেকে তাকে একটি অটোট্রাইসাইকেল দেওয়া হয়। দাপা ইদ্রাকপুর মৌজায় তার পিতার সম্পত্তিতে তিনি ও তার বাবা বসবাস করে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, বিবাদীরা তাকে ওই বাড়ি থেকে উচ্ছেদ করে তার বড় ভাইকে বাড়িটি বুঝিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা ও পায়তারা করে আসছেন। পাশাপাশি তার চলাচলের গাড়িটি ভাঙচুরেরও চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। অভিযোগপত্রে আরও বলা হয়, বাড়িতে বসবাস ও ঘর নির্মাণকে কেন্দ্র করে একপর্যায়ে তাকে ও তার স্ত্রীকে মারধর করা হয় এবং বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। অভিযোগকারী দাবি করেন, তাকে ও তার স্ত্রীকে ওই বাড়িতে বসবাস করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়েছে। এছাড়া অভিযোগে সরকারি সহায়তায় পাওয়া টিন দিয়ে ঘর নির্মাণের সময় বাধা দেওয়ার এবং পরবর্তীতে নির্মাণসামগ্রী থেকে ৭ বস্তা সিমেন্ট নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে। একইসঙ্গে তার চলাচলের অটোট্রাইসাইকেলের ওপর হামলা চালিয়ে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ রয়েছে। অভিযোগকারী জানান, তিনি শারীরিক প্রতিবন্ধী হওয়ায় অটোট্রাইসাইকেলটি তার চলাচলের গুরুত্বপূর্ণ মাধ্যম। এটি ক্ষতিগ্রস্ত হওয়ায় তার চলাচলে সমস্যার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে অভিযোগে উল্লিখিত ঘটনাগুলোর বিষয়ে পুলিশের তদন্ত বা আইনগত পদক্ষেপের সর্বশেষ অবস্থা এ প্রতিবেদনে নিশ্চিত করা সম্ভব হয়নি। অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্যও পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা সংযোজন করা হবে।

তোলারাম কলেজ সংঘর্ষে আহত ছাত্রশক্তি-ছাত্রদল-ছাত্রশিবির নেতাকর্মীদের দেখতে হাসপাতালে এমপি আমিন ও জাতীয় ছাত্রশক্তির নেতৃবৃন্দ

তোলারাম কলেজ সংঘর্ষে আহত ছাত্রশক্তি-ছাত্রদল-ছাত্রশিবির নেতাকর্মীদের দেখতে হাসপাতালে এমপি আমিন ও জাতীয় ছাত্রশক্তির নেতৃবৃন্দ

নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে সংঘর্ষের ঘটনায় আহত ছাত্রশক্তি, ছাত্রদল, ছাত্রশিবিরসহ অন্যান্য আহতদের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।এ সময় জাতীয় ছাত্রশক্তির নেতৃবৃন্দও তার সঙ্গে হাসপাতালে উপস্থিত ছিলেন। তারা আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন।হাসপাতালে আহতদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার বিষয়ে খোঁজ নেন এমপি আব্দুল্লাহ আল আমিন।

শহীদ জিয়া ও খালেদা জিয়া’কে নিয়ে পদ্য-আখ্যান, প্রকাশনা উৎসবে দিপু ভূঁইয়া

শহীদ জিয়া ও খালেদা জিয়া’কে নিয়ে পদ্য-আখ্যান, প্রকাশনা উৎসবে দিপু ভূঁইয়া

লেখক ও সাংবাদিক শারমিনার শুভার রচিত ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে লেখা বাংলাদেশে প্রথম পদ্য-আখ্যান’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য দিপু ভূঁইয়া। এ সময় তিনি গ্রন্থটির প্রকাশনা অনুষ্ঠানে অংশ নেন এবং লেখক শারমিনার শুভাকে শুভেচ্ছা জানান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জের সংসদ সদস্য এস এম জিলানি, লেখক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা।প্রকাশনা উৎসবে বক্তারা গ্রন্থটির বিষয়বস্তু ও লেখকের সাহিত্যচর্চা নিয়ে আলোচনা করেন।

বন্দর থানায় নিজ অর্থায়নে দুই পুলিশ ভ্যান উপহার, চাবি তুলে দিলেন আশা

বন্দর থানায় নিজ অর্থায়নে দুই পুলিশ ভ্যান উপহার, চাবি তুলে দিলেন আশা

নারায়ণগঞ্জের বন্দর থানার আইন-শৃঙ্খলা কার্যক্রম আরও গতিশীল করতে নিজস্ব অর্থায়নে দুটি পুলিশ ভ্যান উপহার দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম ও তার রাজনৈতিক সচিব আলহাজ্ব আবুল কাওসার আশা।রোববার (৯ আগস্ট) গাড়ি দুটির চাবি নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কাছে হস্তান্তর করেন এমপির রাজনৈতিক সচিব আলহাজ্ব আবুল কাওসার আশা।উপহার হিসেবে পাওয়া নতুন দুটি পুলিশ ভ্যান বন্দর থানার টহল কার্যক্রম ও আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সক্ষমতা বাড়াতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।নারায়ণগঞ্জ | ৯ আগস্ট ২০২৬

IBWF নারায়ণগঞ্জ মহানগর সভাপতিকে দেখতে হাসপাতালে নারায়ণগঞ্জ মহানগর জামায়াত আমীর

IBWF নারায়ণগঞ্জ মহানগর সভাপতিকে দেখতে হাসপাতালে নারায়ণগঞ্জ মহানগর জামায়াত আমীর

ব্যবসায়ী সংগঠন IBWF নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি আব্দুস সত্তার আনসারীর শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে তাকে দেখতে গেছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।এ সময় তিনি আব্দুস সত্তার আনসারীর চিকিৎসার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।

মাদক ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভা

মাদক ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভা

নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জননিরাপত্তা আরও জোরদারের লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম ও কিশোর অপরাধ দমনের পাশাপাশি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জনবান্ধব রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।রোববার (৯ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয়। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, পুলিশ সুপার, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা।সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং জননিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।নারায়ণগঞ্জ | ৯ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে আটা-ময়দা মিল মালিকদের নতুন কমিটির অভিষেক

নারায়ণগঞ্জে আটা-ময়দা মিল মালিকদের নতুন কমিটির অভিষেক

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নবনির্বাচিত ত্রিবার্ষিক (২০২৬-২০২৯) কার্যকরী কমিটির অভিষেক ও সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আটা-ময়দা শিল্পের বিভিন্ন সমস্যা, গমের সরবরাহ নিশ্চিত করা এবং বাজার স্থিতিশীল রাখার ওপর গুরুত্বারোপ করেছেন ব্যবসায়ী নেতারা।শনিবার দুপুরে শহরের নিতাইগঞ্জের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে নতুন কমিটির নেতৃবৃন্দকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে নবনির্বাচিত সভাপতি ও নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক মোহাম্মদ সোহাগ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন মন্টু, সাধারণ সম্পাদক ইকবাল আলীসহ কমিটির সদস্যদের সম্মাননা দেওয়া হয়।বিদায়ী সভাপতি জসিম উদ্দিন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সহ-সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন আহমেদ খান, হোসাইন বোখারীসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা বক্তব্য দেন।সভায় বক্তারা বলেন, গমের সরবরাহে কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি হলে তার সরাসরি প্রভাব পড়ে আটা-ময়দার বাজারে। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি ভোক্তাদেরও বাড়তি দামে পণ্য কিনতে হয়। তাই গমের সরবরাহ ও বাজার ব্যবস্থাপনায় কার্যকর নজরদারি প্রয়োজন।নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ সোহাগ বলেন, নারায়ণগঞ্জ থেকে দেশের চাহিদার প্রায় ৬০ শতাংশ আটা-ময়দা উৎপাদন হয়। এ শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের বড় বড় অনেক কোম্পানি নারায়ণগঞ্জে অবস্থিত উল্লেখ করে তিনি বলেন, একই সঙ্গে বিকেএমইএর গার্মেন্টস কারখানাগুলোর শ্রমিকদের আটা-ময়দার চাহিদার বড় একটি অংশও নারায়ণগঞ্জ থেকে পূরণ করা হয়।তিনি বলেন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি বাজারে আটা-ময়দার সরবরাহ স্বাভাবিক রাখা নতুন কমিটির অন্যতম অগ্রাধিকার। ভোক্তারা যাতে ন্যায্যমূল্যে পণ্য পান, সেদিকেও সংগঠনটি নজর রাখবে।মোহাম্মদ সোহাগ আরও বলেন, গম আমদানি থেকে শুরু করে খালাস, মজুদ ও বাজারে সরবরাহ পর্যন্ত পুরো প্রক্রিয়ায় কার্যকর নজরদারি থাকা প্রয়োজন। পরিকল্পিতভাবে গম মজুদ করে কৃত্রিম সংকট তৈরির কোনো অভিযোগ থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের ঐক্য অটুট রাখা, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং আটা-ময়দার বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ঢাকা যাওয়ার ঝামেলা শেষ: নারায়ণগঞ্জে চালু হলো IDP অনুমোদিত IELTS কেন্দ্র

ঢাকা যাওয়ার ঝামেলা শেষ: নারায়ণগঞ্জে চালু হলো IDP অনুমোদিত IELTS কেন্দ্র

বৈষম্যবিরোধী আন্দোলন মামলায় ফতুল্লায় শ্রমিক লীগ নেতা পলাশ আটক

বৈষম্যবিরোধী আন্দোলন মামলায় ফতুল্লায় শ্রমিক লীগ নেতা পলাশ আটক

৬ বছরের শিশু ধর্ষণকারীকে পিটিয়ে মারলো বিক্ষুব্ধ জনতা

৬ বছরের শিশু ধর্ষণকারীকে পিটিয়ে মারলো বিক্ষুব্ধ জনতা

ফতুল্লায় স্বামীর প'রকীয়ার খবর জানার পর ঘুমের ঔষধ খাইয়ে স্বামীর গলা কা'ট'লেন স্ত্রী

ফতুল্লায় স্বামীর প'রকীয়ার খবর জানার পর ঘুমের ঔষধ খাইয়ে স্বামীর গলা কা'ট'লেন স্ত্রী

আড়াইহাজারে স্ত্রীর গলা টি'পে হ'ত্যাচেষ্টার ভিডিও ভাইরাল, আ'টক স্বামী

আড়াইহাজারে স্ত্রীর গলা টি'পে হ'ত্যাচেষ্টার ভিডিও ভাইরাল, আ'টক স্বামী

চাষাড়া পর্যন্ত মেট্রোরেল প্রকল্পে অগ্রগতি, প্রধানমন্ত্রীর কার্যালয় পরবর্তী কার্যক্রমের নির্দেশ

চাষাড়া পর্যন্ত মেট্রোরেল প্রকল্পে অগ্রগতি, প্রধানমন্ত্রীর কার্যালয় পরবর্তী কার্যক্রমের নির্দেশ

নারী আইনজীবীকে ঘুষি মারলেন টিপু

নারী আইনজীবীকে ঘুষি মারলেন টিপু

বদলের ইঙ্গিত নারায়ণগঞ্জ বিএনপিতে

বদলের ইঙ্গিত নারায়ণগঞ্জ বিএনপিতে

মালবাহী গাড়ির সাথে বাইকের সংঘর্ষ—বক্তাবলীতে নিহত ১, আহত ২

মালবাহী গাড়ির সাথে বাইকের সংঘর্ষ—বক্তাবলীতে নিহত ১, আহত ২

নারায়ণগঞ্জ সদরের ১৩ পশুর হাটের ইজারা পেলেন যারা