নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সার্বিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এবং ডিবির ‘গ’ জোনের ইনচার্জ পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুর ৩টা ৪০ মিনিটের দিকে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় রূপগঞ্জ থানার মুড়াপাড়া থেকে কাঞ্চনগামী সড়কের শুকতারা ট্রান্সপোর্ট ঘাটের উত্তর পাশে শীতলক্ষ্যা নদীতে ভাসমান এমভি এনডিই-১৯ নামের একটি জাহাজে তল্লাশি চালিয়ে মো. নুরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার নুরুল ইসলাম ফেনী জেলার পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের নুরনীয়া (হাফেজ বাড়ি পূর্বপাড়া) এলাকার মৃত নুর নবীর ছেলে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন