বি পি নিউজ ২৪

মা'দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জে তিনজনের বিভিন্ন মেয়াদে সাজা

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মা'দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জে তিনজনের বিভিন্ন মেয়াদে সাজা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতের রায়ে কাঞ্চন খাপাড়া এলাকার মো. মাসুদ রানা (৩০)-কে ৬ মাস, জাঙ্গীর মধ্যপাড়া এলাকার মো. রাহিম (২৫)-কে ১ বছর এবং তারাবো পৌরসভার মোগরাকুল এলাকার মো. আব্দুল গাফফার (৩৯)-কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আদালত জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

রূপগঞ্জ উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক, সন্ত্রাস, অপরাধ এবং জনশৃঙ্খলা পরিপন্থী সব ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এছাড়া, মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

মা'দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জে তিনজনের বিভিন্ন মেয়াদে সাজা

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতের রায়ে কাঞ্চন খাপাড়া এলাকার মো. মাসুদ রানা (৩০)-কে ৬ মাস, জাঙ্গীর মধ্যপাড়া এলাকার মো. রাহিম (২৫)-কে ১ বছর এবং তারাবো পৌরসভার মোগরাকুল এলাকার মো. আব্দুল গাফফার (৩৯)-কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আদালত জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

রূপগঞ্জ উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক, সন্ত্রাস, অপরাধ এবং জনশৃঙ্খলা পরিপন্থী সব ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এছাড়া, মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ