বি পি নিউজ ২৪

ফতুল্লায় বায়ুদূষণের দায়ে শিল্প প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফতুল্লায় বায়ুদূষণের দায়ে শিল্প প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের ফতুল্লায় বায়ুদূষণের দায়ে একটি শিল্প প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এইচ এম রাশেদ।

এর আগে, বুধবার (১৫ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তারিকুল ইসলামের নেতৃত্বে সদর থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি দল ফতুল্লার পিলকুনি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউশন পরিচালনা করেন।

অভিযানকালে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ৮(ক) বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারা অনুযায়ী মেসার্স নাস ফিনিশিং-কে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এইচ এম রাশেদ বলেন, প্রতিষ্ঠানটি কাঠ পুড়িয়ে বয়লার পরিচালনা করছিল, যা পরিবেশের জন্য ক্ষতিকর এবং আইন অনুযায়ী নিষিদ্ধ। এ কারণেই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হিসেবে জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, পরিবেশদূষণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ফতুল্লায় বায়ুদূষণের দায়ে শিল্প প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় বায়ুদূষণের দায়ে একটি শিল্প প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এইচ এম রাশেদ।

এর আগে, বুধবার (১৫ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তারিকুল ইসলামের নেতৃত্বে সদর থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি দল ফতুল্লার পিলকুনি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউশন পরিচালনা করেন।

অভিযানকালে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ৮(ক) বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারা অনুযায়ী মেসার্স নাস ফিনিশিং-কে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এইচ এম রাশেদ বলেন, প্রতিষ্ঠানটি কাঠ পুড়িয়ে বয়লার পরিচালনা করছিল, যা পরিবেশের জন্য ক্ষতিকর এবং আইন অনুযায়ী নিষিদ্ধ। এ কারণেই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হিসেবে জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, পরিবেশদূষণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ