নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কারের কাজ করতে গিয়ে স্পিডবোট থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্য ও রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিক। নিখোঁজের পরপরই তাকে উদ্ধারে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে শহরের নিতাইগঞ্জ এলাকার শীতলক্ষ্যা নদীর ফায়ার জেটিতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ সাদিক রাজবাড়ী জেলার কুমড়াকান্দি গ্রামের আশরাফ শেখের ছেলে। তিনি নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনে কর্মরত একজন অভিজ্ঞ ডুবুরি সদস্য ছিলেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ফায়ার জেটিতে জমে থাকা কচুরিপানা পরিষ্কারের সময় সাদিক, ডুবুরি সদস্য শামসুল এবং স্পিডবোট চালক সজল দায়িত্ব পালন করছিলেন। একপর্যায়ে সাদিক স্পিডবোট থেকে নদীতে পড়ে যান এবং মুহূর্তের মধ্যে পানির নিচে তলিয়ে নিখোঁজ হন।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হলেও বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ ডুবুরিকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, “সাদিক একজন দক্ষ, সাহসী ও দায়িত্বশীল ডুবুরি ছিলেন। বিভিন্ন উদ্ধার অভিযানে সাহসিকতা ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি রাষ্ট্রীয় পদক অর্জন করেছেন। তাকে দ্রুত উদ্ধারে আমাদের উদ্ধারকারী দল সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন