বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে মা'দকবিরোধী অভিযানে ৫০০ ই'য়াবাসহ মা'দক কারবারি আ'টক

প্রকাশ : ১২ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে মা'দকবিরোধী অভিযানে ৫০০ ই'য়াবাসহ মা'দক কারবারি আ'টক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এবং ডিবির খ-জোনের ইনচার্জ সাজ্জাদ করিম খানের নেতৃত্বে একটি আভিযানিক দল গত ১০ জুলাই দিবাগত রাত ১২টা ৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকায় আল আহাম্মাদীয়া স্টিল দোকানের সামনের সড়কে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে আফসার উদ্দিন (৩৬) নামে এক ব্যক্তিকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সেন্টমার্টিন এলাকার বাসিন্দা।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে জেলা গোয়েন্দা শাখার অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলমান থাকবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ১২ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে মা'দকবিরোধী অভিযানে ৫০০ ই'য়াবাসহ মা'দক কারবারি আ'টক

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এবং ডিবির খ-জোনের ইনচার্জ সাজ্জাদ করিম খানের নেতৃত্বে একটি আভিযানিক দল গত ১০ জুলাই দিবাগত রাত ১২টা ৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকায় আল আহাম্মাদীয়া স্টিল দোকানের সামনের সড়কে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে আফসার উদ্দিন (৩৬) নামে এক ব্যক্তিকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সেন্টমার্টিন এলাকার বাসিন্দা।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে জেলা গোয়েন্দা শাখার অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলমান থাকবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ