নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সমতা বেগম (৪৫) নামে ওই নারীকে আটক করা হয়। তিনি সোনারগাঁ উপজেলার নুনেরটেক গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা।
গ্রেফতারের সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

শনিবার, ১১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন