বি পি নিউজ ২৪

রথযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, হিন্দু নেতাদের সঙ্গে এসপির মতবিনিময়

প্রকাশ : ১১ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রথযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, হিন্দু নেতাদের সঙ্গে এসপির মতবিনিময়

আসন্ন রথযাত্রা উৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। সভায় আইন-শৃঙ্খলা, শোভাযাত্রার নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ এবং বিভিন্ন পক্ষের সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য দেশের অন্যতম ঐতিহ্য। রথযাত্রাকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।

পুলিশ সুপার আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় সবাইকে সহযোগিতা করতে হবে এবং কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে প্রয়োজনে দ্রুত পুলিশকে জানাতে হবে।

সভায় উপস্থিত হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ ও রথযাত্রার আয়োজক কমিটির প্রতিনিধিরা উৎসবকে ঘিরে বিভিন্ন বিষয় তুলে ধরেন। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের নেওয়া উদ্যোগের প্রশংসা করেন তারা।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর শাখার সভাপতি বিষ্ণু পদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস ও তিলোত্তমা দাস, গোপাল জিউর মন্দিরের সভাপতি পরিতোষ কান্তি সাহা, বলদেব জিউর মন্দিরের সভাপতি জয় কে চৌধুরী বাপ্পিসহ বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠন ও ইসকনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ১১ জুলাই ২০২৬

রথযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, হিন্দু নেতাদের সঙ্গে এসপির মতবিনিময়

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

আসন্ন রথযাত্রা উৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। সভায় আইন-শৃঙ্খলা, শোভাযাত্রার নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ এবং বিভিন্ন পক্ষের সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য দেশের অন্যতম ঐতিহ্য। রথযাত্রাকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।

পুলিশ সুপার আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় সবাইকে সহযোগিতা করতে হবে এবং কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে প্রয়োজনে দ্রুত পুলিশকে জানাতে হবে।

সভায় উপস্থিত হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ ও রথযাত্রার আয়োজক কমিটির প্রতিনিধিরা উৎসবকে ঘিরে বিভিন্ন বিষয় তুলে ধরেন। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের নেওয়া উদ্যোগের প্রশংসা করেন তারা।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর শাখার সভাপতি বিষ্ণু পদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস ও তিলোত্তমা দাস, গোপাল জিউর মন্দিরের সভাপতি পরিতোষ কান্তি সাহা, বলদেব জিউর মন্দিরের সভাপতি জয় কে চৌধুরী বাপ্পিসহ বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠন ও ইসকনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ