নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে রংপুরে পাঠানোর পথে আত্মসাৎ হওয়া ফ্রেশ কোম্পানির প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন (প্রায় ১৩ টন) সয়াবিন তেল ও একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালক মো. আল আমিন গাজীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৬ জুলাই বিকেলে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগরে অবস্থিত মেঘনা ফ্রেশ কোম্পানি থেকে ট্রাকযোগে ৭৫০ কার্টন সয়াবিন তেল রংপুরের উদ্দেশে পাঠানো হয়। তবে নির্ধারিত গন্তব্যে পণ্য পৌঁছে না দিয়ে ট্রাকচালক মো. আল আমিন উধাও হয়ে যান। পরে এ ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে সোনারগাঁ থানায় প্রতারণার মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে ১০ জুলাই বিকেলে অভিযুক্ত ট্রাকচালককে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা জেলার সাভারের আমিনবাজার এলাকা থেকে আত্মসাৎ হওয়া ৭১৬ কার্টন সয়াবিন তেল এবং ব্যবহৃত ট্রাকটি উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানায়, উদ্ধার হওয়া সয়াবিন তেলের বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা। গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

শনিবার, ১১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন