নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালতে গোলাকান্দাইল এলাকার মো. হাসান মিয়া (১৭)-এর বিরুদ্ধে মাদক-সংশ্লিষ্ট অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এছাড়া বাড়িয়াছোনি এলাকার মো. শাকিল মিয়া (২৩)-এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত রূপগঞ্জ গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন